আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৮:৪৪

যশোরের শীর্ষ সন্ত্রাসীর স্ত্রী খুলনায় অস্ত্র ও বোমা সহ আটক

যশোরে শীর্ষ সন্ত্রাসী বোমারু হানিফের স্ত্রীসহ তিনজনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ পুলিশ। এ সময় তাদের কাছে থাকা অস্ত্র ও বোমা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার খুলনা নগরীর নিরালা আবাসিকের ২৯ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, আলিম (২২), শান্ত ইসলাম (২৬) এবং সাদিয়া (১৯)। তারা সবাই যশোর জেলার বাসিন্দা। এর মধ্যে সাদিয়া যশোরের শীর্ষ সন্ত্রাসী হানিফ ওরফে বোমারু হানিফের স্ত্রী।
কেএমপির এডিসি (মিডিয়া) আহসান হাবীব এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনায় অভিযান চালিয়ে হানিফের স্ত্রীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ম্যাগাজিনসহ একটি পিস্তল, পলিথিনে মোড়ানো সুইজ গিয়ার, দুটি তাজা ককটেল, শটগানের গুলি (কালো), ৫টি জালের কাঠি, গুনো তার ও দুটি কালো রঙের স্কচটেপ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->