আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:৫৬

বিরামপুরে পাল্টাপাল্টি ছুরিকাঘাতে ৩ জন আহত

যশোর সদর উপজেলার বিরামপুর গ্রামে দুপক্ষের পাল্টাপাল্টি ছুরকাঘাতে তিনজন গুরুতর আহত হয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে।

ছুরিকাহতরা হচ্ছেন, ওই বিরামপুর গ্রামের তরিকুল ইসলামের পুত্র তাহাসিন ওরফে তাসলিম (২০), বুলু সেখের পুত্র আকাশ (২০) ও হিরু মিয়ার পুত্র মামুন (৪০)।

আহতরা জানিয়েছেন, গতকাল শনিবার পৌনে ৯ টার দিকে তাহাসিন ও আকাশকে ডেকে বিরামপুর আফজাল মার্কেটের সামনে নিয়ে যায় মামুন। পূর্বের গোলযোগ মীমাংসার জন্য মোবাইল ফোনে তাদের ডাকা হয়। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় মামুনের সহযোগী জিহাদ রইস সহ কয়েকজন তাহাসিন এবং আকাশকে ছুরিকাঘাত করে। এসময় তাহাসিন ও আকাশ পাল্টা মামুনকে শরিকা আঘাত করে। তাদের পাল্টাপাল্টি ছুরিকাঘাতে ওই ৩ জন গুরুতর আহত হলে রাত ৯ টার দিকে তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। জরুরী বিভাগে কর্তব্যরত ডাঃ মোঃ শাকিরুল ইসলাম আহতদের হাসপাতালে ভর্তি করেন। ডাঃ শাকিরুল ইসলাম জানিয়েছেন, তাদের আঘাত গুরুতর তবে আশঙ্কাজনক নয়। কারণ আছে পায়ের উরুতে ছুরিআঘাত করা হয়েছে।

আহতদের সূত্রে জানা গেছে দেড় মাস আগে সীমান্ত নামে এক ছেলেকে রইচ মারপিট করে। সে ছিল তাহাসিন ও আকাশের বন্ধু। এ নিয়ে তাদের ভেতর বিরক্ত চলে আসছিল। গতকাল রাতে মামুন ঘটনা মীমাংসা করার জন্য আফজাল মার্কেটের সামনে ডাকে। সেখানে গিয়ে তাহাসিন ও আকাশ অপেক্ষা করার সময় রইচ ও জিহাদ সহ কয়েকজন উঠতি বয়সী সন্ত্রাসী তাদের ছুরিকাঘাত করে বলি আহতরা দাবি করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->