আজ - শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:৪৬

যশোরে ছু রিকাঘা তে কলেজ ছাত্র আহত।

যশোর শহরের বেজপাড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিসিএমসি কলেজের ছাত্র নাজিম মাহামুদ (২১) আহত আহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে বেজপাড়া মন্দিরের দক্ষিণ পাশের একটি গলির ভেতরে এ ঘটনা ঘটে।

আহত নাজিম মাহামুদ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। বিসিএমসি কলেজে পড়াশোনা করছেন এবং অনলাইন শপে চাকরি করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে অজ্ঞাতনামা ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। পিঠের বাম পাশে গুরুতর আঘাত পেয়ে নাজিম কোতোয়ালি থানায় যান। পুলিশ তাকে দ্রুত যশোর সদর হাসপাতালে পাঠায়, বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। পুলিশ বলছে, তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করতে কাজ করা হচ্ছে।

স্থানীয়দের মতে, সম্প্রতি এলাকায় ছিনতাই ও হামলার ঘটনা বেড়েছে। তবে পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->