আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৮:৪৩

যশোরে মবিল নিয়ে কারসাজি ভ্রাম্যমাণ আদালতের ১ লাখ টাকা জরিমানা।

যশোর সদর উপজেলার মান্দারতলা বাজারে অবৈধভাবে মবিল (লুব্রিকেন্ট অয়েল) বোতলজাত ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়।

রোববার (৮ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার মান্দারতলা বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

অভিযানকালে দেখা যায়, মান্দারতলা বাজারের মেসার্স এস এম লুব নামের প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত মবিল তৈরি করছেন। প্রতিষ্ঠানটি এইচডি-৫০, ২০ডব্লিউ-৪০ ও ২০ডব্লিউ-৫০ নামের মবিল ম্যানুয়ালভাবে বোতলজাত করে বাজারজাত করছিল। এছাড়া তাদের মবিল পরীক্ষার জন্য কোনো ল্যাব সুবিধাও নেই বলে জানা যায়।

এই অপরাধে ৫০ হাজার টাকা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার দায়ে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে প্রতিষ্ঠানটিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তা, ক্যাব যশোরের সদস্য এবং র‍্যাব-৬ এর একটি দল উপস্থিত ছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->