আজ - শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - বিকাল ৪:১৩

যশোর জেলা ডিবি পুলিশ পরিত্যক্ত অবস্থায় অস্ত্র গুলি উদ্ধার করেছে।

যশোরের ডিবি পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও একটি কার্তুজ উদ্ধার করেছে। গত রোববার (১৫ মার্চ) রাতে যশোর শহরের মুজিব সড়ক বাইলেন ষষ্টিতলা পাড়ার মানিক মন্ডল ওরফে বুনো মন্ডলের বাড়ির সিঁড়ি ঘরের নিচে আবর্জনার মধ্যে থেকে ওই অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। এ এলাকায় একটি সন্ত্রাসী চক্র নিয়মিত আড্ডা-মাদকসেবন করে। তারা স্থানীয় দোকানপাটে নানা অজুহাতে চাঁদাবাজিও করে থাকে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে ব্যবসায়ীসহ অন্যান্যরা। এরা ওই অস্ত্র-সস্ত্র রেখেছে কিনা তা খতিয়ে দেখা দরকার বলে স্থানীয়রা মনে করছে।
ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান বলেছেন, রোববার রাত সাড়ে ১১টার দিতে গোপন সূত্রে সংবাদ পেয়ে উল্লেখিত স্থানে গিয়ে ওই দেশিয় পিস্তল ও পুরনো একটি কার্তুজ উদ্ধার করা হয়। বাড়ির মালিক এই বিষয়ে কিছু বলতে পারেনি। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->