আজ - রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৩:৫৩

যশোর ধর্মতলা সোনালী তেল পাম্পে তেল সংগ্রহকালে মটর সাইকেলে আগুন।

যশোর শহরের ধর্মতলার সোনালী ফিলিং স্টেশনে তেল নেয়ার সময় এক মোটরসাইকেল অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের আব্দুল মান্নানের মোটরসাইকেলে এ দুর্ঘটনা ঘটে।। স্থানীয় জনতা ও পাম্পে থাকা গ্রাহকরা দ্রুত মোটরসাইকেলে লাগা আগুন নিভিয়ে ফেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান ব্যক্তিগত কাজে বিকেলে যশোর শহরের ধর্মতলা এলাকায় আসেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে সোনালী ফিলিং স্টেশনে তেল নিতে যান। লাইনে দাঁড়িয়ে ৪৫০ টাকার তেল নেয়ার সময় হঠাৎ তেল ওভারফ্লো হয়ে ইঞ্জিনের ওপর গড়িয়ে পড়ে। তিনি ৪১০ টাকার তেল নিয়ে ৪০ টাকা ফেরত নিয়ে মোটরসাইকেলটি স্টার্ট দেয়ার সাথে সাথেই ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় পাম্পে থাকা অন্য গ্রাহক ও স্থানীয়রা দ্রুত মোটরসাইকেলটি টেনে পাম্পের মূল অংশ থেকে দূরে সরিয়ে নিয়ে যান। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->