আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৭:৩০

যশোর বসুন্দিয়া থেকে ১৫ পিছ ইয়াবা সহ নারী মাদক ব্যবসায়ী আটক।

যশোরের বসুন্দিয়ার মাদক কারবারি বিথির বাড়িতে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি টিম। এ সময় তার বাড়ি থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে আলোচিত বিথিকে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর আসে, বিথির বাড়িতে নিয়মিত ইয়াবা কারবার চলছে। পরে তারা একটি টিম গঠন করে শনিবার বেলা সাড়ে তিনটার দিকে সেখানে অভিযান চালানো হয়। বসুন্দিয়ার বিনিময় পাড়ার নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।  রোববার তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->