আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৮:৫০

যশোরে সাঁজগোজ করে না ফেরার দেশে চলে গেলেন নববধূ ফাতেমা।

যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় বিয়ের মাত্র এক মাসের মাথায় ফাতেমা নামের এক নববধূর রহস্যজনক আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতের পরিবারের দাবি, ফাতেমা দীর্ঘদিনের মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র ৯ বছর বয়সে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন ফাতেমা। সেই দুর্ঘটনার পর থেকেই তার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তিনি নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। গত এক মাস আগে পারিবারিকভাবে তার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের কয়েকদিন পর তিনি বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

ফাতেমার মা জানান, সোমবার বিকেলে ফাতেমা খুব সুন্দর করে সাজগোজ করে তার কাছে ঘুরতে যাওয়ার আবদার করেন। মা তাকে পরে নিয়ে যাওয়ার কথা বললে তিনি অভিমান করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। ঘরের ভেতর উচ্চস্বরে গান বাজতে থাকায় বাড়ির কেউ প্রথমে কিছু আঁচ করতে পারেননি। কিছুক্ষণ পর গানের শব্দ বন্ধ হয়ে গেলে পরিবার তাকে ডাকাডাকি শুরু করে। কোনো সাড়া না পেয়ে এক পর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নববধূর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->