আজ - মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ১:০৬

যশোর উপশহর পুলিশ ক্যাম্পের নতুন আইসি অলোক কুমার দে।

যশোর উপশহর পুলিশ ক্যাম্পে নতুন ইনচার্জ (আইসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ কর্মকর্তা অলক কুমার দে। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন অলক কুমার দে। আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে সফল ভূমিকা রাখার কারণে তিনি সাধারণ মানুষের কাছেও পরিচিত মুখ হয়ে ওঠেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, উপশহর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় করতে কমিউনিটি ভিত্তিক কার্যক্রম বাড়ানোর কথাও জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করে বলেন, নতুন আইসির নেতৃত্বে উপশহর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সাধারণ মানুষ দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পাবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->