আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৮:৪৭

যশোর চাঁচড়া ভাতুড়িয়া থেকে যুবক শরীফের লা শ উদ্ধার।

যশোর শহরের চাচড়া-ভাতুরিয়া দাড়িপাড়া এলাকায় বাবুল শরীফ (৪০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাবুল শরীফ চাচড়া-ভাতুরিয়া দাড়িপাড়া এলাকার বাসিন্দা এবং মো. মোক্তার শরীফের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি লালদীঘির পাড় এলাকায় একটি ছোট কফি শপ পরিচালনা করতেন।

ঘটনাস্থল সূত্রে জানা যায়, বাবুল শরীফকে তার বসতঘরের রুয়ার সঙ্গে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি জানতে পারেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক ক্ষতি ও দেনাদারের চাপের কারণে তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->