আজ - বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ১২:০৮

টঙ্গী ব্যবসায়ীর ব্যাংক একাউন্ট হ্যাক করে যশোরের ব্যবসায়ীর একাউন্ট থেকে ৭ লাখ লোপাটের অভিযোগে চায়না নাগরিক আটক।

প্রতারণার মাধ্যমে ব্যাংক হিসাব থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক চীনা নাগরিকসহ দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আজ বিকেলে যশোর শহরের আরএন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো প্রতারক চক্রের হোতা চীনা নাগরিক চান শিন ও তার সহযোগী যশোর শহরের শংকরপুর এলাকার আফজাল হোসেনের ছেলে ইমরান।
যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, ব্যবসায়িক লেনদেনের কারণে আরএন রোডের হার্ডওয়্যার ব্যবসায়ী মিঠু মজুমদারের সাথে ইমরান ও তাঁর সঙ্গী চীনা নাগরিক চান শিনের পরিচয়। দীর্ঘদিন ধরে মিঠুর দোকান থেকে মালামাল কেনায় তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে‌। গত সোমবার (১৭ আগস্ট) চীনা নাগরিক চান শিনকে সঙ্গে নিয়ে দোকানে আসেন ইমরান। তাঁরা ৪৬ হাজার টাকার পণ্য কেনার পর মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে হুট করেই ব্যবসায়ী মিঠুর ব্যাংক অ্যাকাউন্টে ৭ লাখ টাকা স্থানান্তর করেন। টাকা জমা হওয়ার পর চক্রটি পণ্যের ৪৬ হাজার টাকা রেখে বাকি টাকার সমপরিমাণ অর্থের একটি চেক দিতে বলেন। পূর্বপরিচিত হওয়ায় ও নিজের অ্যাকাউন্টে ৭ লাখ টাকা জমা হওয়ার সরল বিশ্বাসে তাঁদের একটি চেক দিয়ে দেন মিঠু। ওই চেক ব্যবহার করেই ইসলামী ব্যাংক থেকে মুহূর্তের মধ্যে ক্যাশ টাকা তুলে চম্পট দেয় প্রতারক দলটি।
ঘটনার কিছু সময় পর ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ মিঠুকে ডেকে জানান, ঢাকার টঙ্গী শাখার এক গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে সেই ৭ লাখ টাকা কৌশলে মিঠুর হিসাবে স্থানান্তর করা হয়েছিল। তাৎক্ষণিকভাবে তিনি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরবর্তীতে আজ বুধবার বিকেলে আরএন রোড এলাকার আরেকটি দোকানে ওই চীনা নাগরিক ও ইমরানকে পুনরায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করেন মিঠু। এরপর নিজ দোকানে নিয়ে আসেন এবং সন্ধ্যার দিকে তাদের পুলিশে সোপর্দ করেন।
ওসি আরো জানান, একজন চেনা নাগরিককে থানায় ডেকে আনা হয়েছে আটক চিনা নাগরিকের সাথে কথা বলে বিস্তারিত জানার জন্য। এবং আটক দুইজনকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং ভুক্তভোগী ব্যবসায়ীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->