
যশোরে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সংখ্যক ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট উদ্ধার করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। এ ঘটনায় দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে যশোর-খুলনা সড়কের আল আমিন মসজিদ সংলগ্ন এলাকায় মহিদ স্টোর নামের একটি দোকানে অভিযান চালায় র্যাব-৬-এর একটি দল। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে রাখা কার্টুন ভর্তি ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট জব্দ করা হয় এবং দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি বলেন, অবৈধ ও নকল সিগারেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের পণ্য বিক্রি ও মজুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।