আজ - রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ১১:৩৮

যশোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন আটক।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা শাখার সহসভাপতি খয়রাত হোসেনকে আটক করেছে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা। শনিবার রাত ১১টার পর শহরের খালধার রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খয়রাত হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগের হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->