
যশোর-সাতক্ষীরা মহাসড়কে একটি যাত্রীবাহী পরিবহনের চাপায় এক নারী নিহত হয়েছেন। পরে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহনটি সড়কের পাশে অবস্থিত একটি হাফিজিয়া মাদ্রাসার ভেতরে ঢুকে পড়ে।
নিহত নারী মধ্যকুল গ্রামের রেজাউল হোসেনের স্ত্রী রোকেয়া খাতুন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে যশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল হাফিজিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পরিবহনটির চাপায় রোকেয়া খাতুন ঘটনাস্থলেই নিহত হন। এরপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসার ভেতরে ঢুকে পড়ে।
দুর্ঘটনার সময় মাদ্রাসার শিক্ষার্থীরা ফজরের নামাজ আদায়ের জন্য পাশের মসজিদে অবস্থান করছিল। ফলে মাদ্রাসায় গাড়িটি ঢুকে পড়লেও বড় ধরনের দুর্ঘটনা থেকে শিক্ষার্থীরা রক্ষা পায়।