
যশোর উপশহর বি ব্লক বাজার সংলগ্ন যশোর জেলা বিএনপি সভাপতি সাবেরুল হক সাবুর বাড়ির সামনের পিলার থেকে বিদ্যুতের তার চুরির অভিযোগে আটক চোর সজীব ও ভাংড়ি দোকানদার তুহিন কে সংক্ষিপ্ত বিচারিক আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সঞ্জয় পাল পৃথক মামলায় এসব সাজা দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর বৈদ্যুতিক তামার তার চুরির অভিযোগে কিসমত নওয়াপাড়া এলাকার সেলিমের ছেলে সজিব ওরফে রানাকে আটক করেন উপশহর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল্লাহ আল মামুন। একই সময় চোরাই তার কেনার অভিযোগে লোন অফিস পাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে ভাঙারি ব্যবসায়ী শাহিন হাসান তুহিনকেও আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তুহিনের দোকান থেকে তামার তার উদ্ধার করা হয়।