আজ - মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - বিকাল ৩:৫৫

কারাগারে অমিত হত্যায় আসামি রিপনের ৫ দিনের রিমান্ড।

রিনা গুহ : চট্টগ্রাম কারাগারে অমিত মুহুরী হত্যা মামলার আসামি রিপন নাথের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদ এ আদেশ দেন।

এর আগে আদালতে রিপনকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত রিপনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আলোচিত এই হত্যা মামলাটি তদন্ত করছে নগর গোয়েন্দা পুলিশ।

গত বুধবার রাতে চট্টগ্রাম কারাগারের ৩২নং সেলে বন্দি রিপনের ইটের আঘাতে মারাত্মক আহত হয় অমিত মুহুরী। পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->