আজ - শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ৩:০৫
যশোরে গৃহবধূর ২ লাখ টাকা প্রতারনা পিবিআই পুলিশের অভিযানে ৩ প্রতারক আটক।
ব্যবসায়ী পরিচয়ে প্রতারণার মাধ্যমে দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগে তিন সদস্যের একটি প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন যশোরের সদস্যরা।  এ সময় প্রতারণার কাজে […] বিস্তারিত
প্রকাশিত » ১২:১৬ অপরাহ্ণ || ০৭ জুলাই ২০২৬
যশোর রামনগর কাজীপুর থেকে আওয়ামীলীগ কর্মী রিয়াদ আটক।
যশোরে কাজী মেহেদী হাসান রিয়াদ নামের এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক রিয়াদ কাজীপুর গ্রামের মুসা কাজীর ছেলে।রোববার মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী রিয়াদ। কোতোয়ালি থানার এসআই অমৃত লাল দাস জানান, আওয়ামী লীগ সরকারের আমলে রিয়াদ এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের চেষ্টা করছেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে। তিনি আরও জানান, ২০২৫ সালের ২৯ অক্টোবর যশোর শহরের ঘোপ জেল রোডে অবস্থিত আইএনবি ডিজিটাল সাইন নামের একটি প্রতিষ্ঠানে যুবলীগের ব্যানার তৈরি ও সরবরাহের সময় কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছিল। তদন্তে ওই ঘটনার সঙ্গে রিয়াদের সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বিস্তারিত
প্রকাশিত » ১০:৫৫ পূর্বাহ্ণ || ০৭ জুলাই ২০২৬
বন্ধুদের সাথে টঙ্গী থেকে যশোরে ঘুরতে এসে গৃহবধূ ধ র্ষ নের শিকার থানায় অভিযোগ।
গাজীপুর থেকে প্রাইভেটকারে যশোরে আসার পথে ২৮ বছর বয়সী এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর বাড়ি নারায়ণগঞ্জে। তিনি গাজীপুরের এক পরিচিত ব্যক্তির সঙ্গে বোরকার ব্যবসা করতেন। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওই পরিচিত ব্যক্তি এবং অজ্ঞাত পরিচয়ের আরও দুইজনের সঙ্গে প্রাইভেটকারে করে যশোরে বেড়ানোর উদ্দেশ্যে গাজীপুর থেকে রওনা দেন। পথিমধ্যে অজ্ঞাত একটি স্থানে নিয়ে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে রোববার ভোর ৫টার দিকে তাকে যশোরে এনে রেখে অভিযুক্তরা চলে যায়। কোতোয়ালি থানার ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, রোববার বিকেলে ভুক্তভোগী থানায় এসে অভিযোগ করেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত
প্রকাশিত » ১২:৫৩ অপরাহ্ণ || ০৬ জুলাই ২০২৬
যশোরে পুলিশ কর্মকর্তা পরিচয়ে গৃহবধুর ৩০ লাখ টাকা ও স্বর্নালংকার প্রতারনা,আটক প্রতারক।
যশোরে পুলিশ কর্মকর্তা পরিচয়ে এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ৩০ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগে বিল্লাল হোসেন (৩৭) নামে এক […] বিস্তারিত
প্রকাশিত » ১:৫৪ অপরাহ্ণ || ০৫ জুলাই ২০২৬
চাটখিলে ৩ সন্তান রেখে মসজিদের মুয়াজ্জিনের সাথে কানাডা প্রবাসীর স্ত্রী উধাও
চাটখিল উপজেলায় তিন সন্তানকে ফেলে রেখে নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এবং মালামাল নিয়ে এক প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার খবর পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, চাটখিল […] বিস্তারিত
প্রকাশিত » ১০:০৩ পূর্বাহ্ণ || ০৫ জুলাই ২০২৬
যশোর জেনারেল হসপিটালে মহিলা চোর চক্রের খপ্পরে হসপিটালে আগত রোগীরা,প্রতিদিন হচ্ছে ব্যাগ কেটে টাকা চুরি।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে এক অসহায় নারীর ব্যাগ থেকে নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। হাসপাতালের অত্যন্ত ব্যস্ততম ক্যাশ কাউন্টারের সামনে […] বিস্তারিত
প্রকাশিত » ১:০৭ অপরাহ্ণ || ০২ জুলাই ২০২৬
যশোর দেয়াড়া ইউনিয়নের আমদাবাদ গ্রামে অদৃশ্য সাপের আতংকে গ্রামবাসী।
যশোর সদর উপজেলার ৮ নম্বর দেয়াড়া ইউনিয়নের আমদাবাদ গ্রামের ঘোষপাড়ায় এক যুবকের মৃত্যুকে ঘিরে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। স্থানীয়দের দাবি, কথিত ‘জিন সাপের’ কামড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। এরপর মাত্র একদিনের মধ্যে একই গ্রামের অর্ধশতাধিক ব্যক্তিকে একই ধরনের সাপ কামড় দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত চিকিৎসক, প্রশাসন বা বন্যপ্রাণী বিশেষজ্ঞদের কোনো আনুষ্ঠানিক বা বৈজ্ঞানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পলাশ ঘোষের ছেলে পাপন ঘোষ ঘুম থেকে উঠে পেটে তীব্র ব্যথার কথা জানান। পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই সময়ে পরিবারের উদ্যোগে ঝাড়ফুঁকেরও ব্যবস্থা করা হয়। পরিবারের অভিযোগ, একজন ওঝা তাদের জানান, পাপনকে কথিত ‘জিন সাপ’ কামড়েছে। পরে শুক্রবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাপনের মরদেহ দাহ করার পর থেকেই গ্রামজুড়ে আতঙ্ক আরও বেড়ে যায়। স্থানীয়দের ভাষ্য, শনিবার সকাল থেকে ঘোষপাড়ার অর্ধশতাধিক ব্যক্তি একই ধরনের সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেন। তাদের মধ্যে রিয়া, অজয়, শেফালী, নিত্যানন্দ, সোমেন, প্রতীক, সিধু, চন্দনা, সোহাগী, মুন, সদানন্দ ও মনিরসহ আরও অনেকে রয়েছেন বলে দাবি করা হয়েছে। ঘটনার পর গ্রামজুড়ে ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। অনেক পরিবার শিশুদের ঘরের বাইরে যেতে দিচ্ছেন না। সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। দেয়াড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানা বলেন, পাপনের মৃত্যুর পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে সাপে কামড়ানোর অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে জরুরি আলোচনা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিব আক্তারুজ্জামান বলেন, ওঝারা বলছেন, জিন সাপে কামড় দিচ্ছে। কিন্তু সেই সাপ দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে সবাই আতঙ্কে রয়েছেন। যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসেইন সাফায়েত জামিল বলেন, আইসিইউতে একজন রোগীর মৃত্যুর বিষয়টি তার জানা আছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে। এদিকে, বিষয়টি নিয়ে আবার কেউ কেউ বলছেন স্রেফ গুজব। অন্যকোনো কারণে অসুস্থ্য হয়ে পড়েছেন যা জীন সাপ বলে প্রচার করা হচ্ছে। বিস্তারিত
প্রকাশিত » ১:৩৬ অপরাহ্ণ || ৩০ জুন ২০২৬
যশোর সদর হসপিটালে প্রত্যেকদিন চুরি হচ্ছে রোগীদের টাকা।
যশোর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ১৩শ’ টাকা ও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। যশোর সদরের চাচড়া মধ্যপাড়া গ্রামের আল […] বিস্তারিত
প্রকাশিত » ৯:৫৩ পূর্বাহ্ণ || ৩০ জুন ২০২৬
যশোর জেনারেল হসপিটাল থেকে ঔষুধ ফার্মেসির দালাল সাব্বির আটক।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভেতর থেকে দালাল চক্রের সন্দেহভাজন এক সদস্যকে আটক করেছে হাসপাতাল গার্ডে দায়িত্বে থাকা পুলিশ। রোববার (২৮ জুন) রাত সাড়ে […] বিস্তারিত
প্রকাশিত » ১২:২৩ অপরাহ্ণ || ২৯ জুন ২০২৬
যশোর কেশবপুরে ৩৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার ঘটনায় সোহাদের ৭ বছরের কারাদন্ড।
যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে সাড়ে তিনশ (৩৫০) বোতল ফেনসিডিলসহ আটক সোহাগ হোসেন মোতাহারকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ […] বিস্তারিত
প্রকাশিত » ১০:৪২ পূর্বাহ্ণ || ২৯ জুন ২০২৬
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->