আজ - রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:১৭

অসুস্থ কৃষক শাহাজাহানের চিকিৎসাভার নিলেন বিপুল ফারাজী

খানজাহান আলী 24/7 নিউজ: আবারও অসুস্থ ও দরিদ্র কৃষকের পাশে দাড়িয়েছেন ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী। তিনি বাঘারপাড়া থানা আওয়ামীলীগ নেতা ও যশোর জেলা পরিষদের সদস্য।

উপজেলার ০৩ নং রায়পুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের দরিদ্র কৃষক শাহাজাহান দীর্ঘদিন ধরে হেপাটাইটিস বি ভাইরাস রোগে আক্রান্ত। স্বল্প রোজগার আর অর্থনৈতিক অসচ্ছলতার কারণে ঐ কৃষক চিকিৎসা খরচ চালাতে পারতেন না। বিষয়টি জানতে পেরে বিপুল ফারাজী কৃষক শাহাজাহানের সার্বিক চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

আগে থেকেই বিপুল ফারাজীর অনুরোধে তার বড় ভাই ডাঃ এনামুল কবির বিনা খরচে ঐ কৃষকের চিকিৎসা চালিয়ে আসছেন।

এছাড়াও বিভিন্ন সময় মানবিক সহায়তা সহ আওয়ামী পন্থী যে কোন অসহায় বা মৃত ব্যাক্তির সন্তানের দেখভালের দায়িত্ব গ্রহন এবং ঘরের টিন, শীতার্তদের শীতবস্ত্র, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ সহ নানা সহযোগিতা করতে দেখা যায় বাঘারপাড়া থানা আওয়ামীলীগ নেতা ও যশোর জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজীকে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->