আজ - শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - ভোর ৫:৪৪

ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার সময় সড়ক দু’র্ঘ’ট’না’য় বাবার মৃ’ত্যু, বেঁচে গেল ২ সন্তান

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় রাশিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তার দুই সন্তান প্রাণে বেঁচে গেছেন।শহরের ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি রাশিদুল ইসলাম ,শহরের কাঞ্চনপুর উত্তরপাড়ার সামসুল হকের ছেলে রাশিদুল ইসলাম (৪৫)। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন। আহতরা হলেন, নিহতের দুই সন্তান হুজাইফা (৫) ও আবুজার (৮)। নিহত রাশিদুল ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ পৌর শাখার সেক্রেটারি।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, শহরের খাজুরা এলাকা থেকে ওয়াজ মাহফিল শুনে রাতে মোটরসাইকেলযোগে দুই সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন রাশিদুল। সেসময় ঘটনাস্থলে পৌঁছানোর পর বিপরীতগামী আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তখন সন্তানদের নিয়ে রাস্তায় ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাশিদুলকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত তার দুই সন্তান হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, বুধবার রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->