আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৪:৩৬

কুরবানির সময় আহত শতাধিক

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীতে কুরবানির পশু জবাই করতে গিয়ে শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতরা চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

বুধবার (২১ জুলাই) দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে নামাজ শেষেই শুরু হয় পশু কুরবানি। এরপর থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কুরবানি দিতে গিয়ে আহত প্রায় শতাধিক মানুষ ঢামেকে চিকিৎসা নিচ্ছেন।

ঢামেক সূত্রে জানা যায়, তাদের আঘাত গুরুতর নয়। কারও হাত সামান্য কেটে গেছে বা মাংস কাটার সময় ছুরির আঘাত লেগেছে অথবা পশু জবাইয়ের সময় সামান্য আঘাত পেয়েছেন। ভয়ের কিছু নেই। এবং অবস্থা দ্রুতই উন্নতি হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->