আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ৭:০১

খান জাহান আলী (রঃ) মাজার এলাকা থেকে শিশু উদ্ধার

ডেস্ক রিপোর্ট: বাগেরহাটের খানজাহান আলী মাজার মোড় থেকে একটি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ৮ বছর বয়সী শিশুটি তার নাম তানভীর হাসান নয়ন আবার সাকিবুল শেখ বলছে। পিতার নাম সেলিম ও মাতার নাম সুরাইয়া জান্নাত বলেছে। বাড়ি সিলেটে।

আজ বৃহস্পতিবার দুপুুর ২টা পর্যন্ত কোন অভিভাবক না পেয়ে বাগেরহাট সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে শিশুটিকে খুলনা জেলার দাকোপস্থ সরকারি শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে হস্তান্তর করেছে পুলিশ।

বাগেরহাট মডেল থানার ওসি মাহতাব উদ্দিন জানান, বুধবার রাতে মাজার মোড় এলাকায় ঘোরাফেরা করছিল শিশু নয়ন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ওকে থানায় নিয়ে আসে। শিশুটির পরনে একটি জিন্সের প্যান্ট, গোল গলার সবুজ সোয়েটার, কলার ওয়ালা গেঞ্জি ও পায়ে কেডস্ ছিল। পরিচয় জানতে চাইলে নয়ন বলে, সে সিলেট রে স্টেশন থেকে এক কিলোমিটার দূরে থাকে। পিতা সেলিম শেখ এবং মাতা সুরাইয়া জান্নাত। পিতার সাথে কোন যোগাযোগ নেই। মাতা সুরাইয়া ঢাকায় গার্মেন্টেস এ চাকুরি করেন। শিশুটির পিতা-মাতাকে খুজে পাওয়ার জন্য আমরা সকল থানায় বেতার বার্তা পাঠিয়েছি। নিরাপদ আশ্রয়ের জন্য বাগেরহাট সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে খুলনা জেলার দাকোপস্থ সরকারি শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে দেয়া হয়েছে। কেউ যদি এই শিশুর অভিভাবকত্ব দাবি করেন তাহলে বাগেরহাট মডেল থানার এই ০১৭১৩৩৭৪১২২ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।

বাগেরহাট সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এএমএম ফজলে এলাহী বলেন, শিশুটিকে আমাদের হেফাজতে নিয়ে খুলনা জেলার দাকোপস্থ সরকারি শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে দেয়া হয়েছে। কেউ যদি তার অভিভাবককে খুজে পান তাহলে ০১৭২৭-২১৫৬৩৮ নম্বরে যোগাযোগ করবেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->