আজ - শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - বিকাল ৫:২৪

খুলনায় সশস্ত্র মহড়া থেকে ফাঁকাগুলি,ককটে ফাটিয়ে উল্লাস

খুলনা মহানগরীতে আবারও সশস্ত্র মহড়া দিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার (২১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে ৮/১০টি মোটরসাইকেলে একদল সন্ত্রাসী নগরীর সাতরাস্তা মোড়ে এসে ফাঁকাগুলি ছুড়ে উল্লাস প্রকাশ করে। পরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। যাওয়ার সময় সন্ত্রাসীরা গুলির খোসাগুলো তুলে নিয়ে যায়। অবশ্য পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩টি পিস্তলের গুলির খোসা উদ্ধার করে।

এ ঘটনায় নগরীতে আতংক ছড়িয়ে পড়েছে ঘটনার প্রায় আধা ঘণ্টা পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, নগরীর প্রতিটি মোড়ে পুলিশ টহল জোরদার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->