আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১২:১৮

খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ যশোর র‍্যাব-৬ এর হাতে আটক।

খুলনার সোনাডাঙা এলাকার চিহ্নিত চাঁদাবাজ পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪) যশোরে র‍্যাব-৬ এর হাতে গ্রেফতার হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) রাত প্রায় ৯টার দিকে যশোর শহরের নাজিরশংকরপুর জিরো পয়েন্ট এলাকায় র‍্যাবের যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক পলাশ গোবরচাকা এলাকার সুলতান তালুকদারের ছেলে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে খুলনার অন্যতম ও পলাতক আসামি চিংড়ি পলাশ তার সহযোগীদের নিয়ে জিরো পয়েন্ট মোড়ে অবস্থান করছে। খবর পেয়ে একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। বর্তমানে তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, চিংড়ি পলাশ দীর্ঘদিন ধরে খুলনা এবং আশপাশের জেলাগুলোর চিংড়ি ঘের মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করত। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে—এরমধ্যে সোনাডাঙা থানায় হত্যা মামলাই রয়েছে ৮টি। এছাড়া মাদক, চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।

২০২৪ সালের ২৯ ডিসেম্বর নৌ পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে স্ত্রীসহ মাদক মামলায় গ্রেফতার হয় পলাশ। চার মাস আগে জামিনে বেরিয়ে পুনরায় চাঁদাবাজি শুরু করার অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে সর্বশেষ তাকে আটক করে র‍্যাব।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->