আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ২:৩৪

জাতির পিতার সমাধিতে শেখ হাসিনার শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ করেছেন। প্রধানমন্ত্রীর বোন ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন।

 

 

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাযজ্ঞের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতেও অংশ নেন তারা।

 

 

বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান ও মা শেখ সাহেরা খাতুনের কবরও জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

 

১৯৭৪ সালের এই দিনে মৃত্যুবরণকারী প্রধানমন্ত্রীর দাদীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে আজ জোহরের নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে মাজার প্রাঙ্গণে জাতির পিতার বাড়ি থেকে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।

 

এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 

পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

 

এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট সচিব এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।

 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->