আজ - রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ১:০৭

ঝিনাইদহ কালিগঞ্জ থানার নতুন ওসি শহিদুল ইসলামের যোগদান।

কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করলেন মোঃ শহিদুল ইসলাম। শুক্রবার (১৯ জুন-২৬) সন্ধ্যায় তিনি বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেনের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, তিনি তালা থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক বদলির আদেশে তিনি তালা থানা থেকে কালিগঞ্জ থানায় যোগদান করেন। এর আগে তিনি যশোরের ডিবি ও ঝিনাইদহের কালিগঞ্জ দায়িত্ব পালন করেছেন। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যম কর্মীদের বলেন, কালিগঞ্জে এসে তিনি মাদক ব্যবসার বিস্তার এবং এর সামাজিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবগত হয়েছি। মাদক নির্মূলে, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে পাশাপাশি থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। তিনি আরো বলেন, “মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ কালিগঞ্জ গড়ে তুলতে পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে কোনো ধরনের অপরাধ, সন্ত্রাস কিংবা অনিয়মের সঙ্গে আপস করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে পুলিশের প্রধান লক্ষ্য। তবে পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এজন্য তিনি উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতাসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং অপরাধমুক্ত কালিগঞ্জ থানা গড়ে তোলা সম্ভব হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->