আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৭:৩০

ঝিনাইদহ কোটচাঁদপুরে পারিবারিক কলহে স্ত্রী কাটলো স্বামীর লি ঙ্গ।

ঝিনাইদহের কোটচাঁদপুরে দাম্পত্য কলহ চরমে পৌঁছালে গভীর রাতে ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক রাত ২ টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বলাবাড়িয়া গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান ,বলাবাড়িয়া গ্রামের মৃত আকরাম খানের ছেলে উজ্জ্বল খানের সাথে একই গ্রামের সোলাইমান খানের মেয়ে রুবিনা খাতুন চাইনা বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি লেগেই থাকত। প্রায়শই তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিত-া ও মনোমালিন্য হতো। স্বজনদের দাবি, এই ঘটনার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। স্বামী উজ্জ্বল খান ঘুমিয়ে পড়লে রাত ২টার দিকে স্ত্রী চাইনা খাতুন পরিকল্পিতভাবে ধারালো ব্লেড দিয়ে তার স্বামীর ওপর আক্রমণ করে গোপনাঙ্গ কেটে দেন। উজ্জ্বলের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত স্ত্রী পালানোর চেষ্টা করেও পালাতে পারেনি।

প্রতিবেশীরা বলেন চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি উজ্জ্বল রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার দ্রুত অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক ড্রেসিং ও রক্তক্ষরণ বন্ধের চেষ্টা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ​এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মডেল থানা পুলিশ। ​সংবাদ সতর্কতা

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো, আসাদউজ্জামান বলেন ওই ঘটনায় উজ্জল খার ভাই মহসিন খা বাদী হয়ে রুবিনা আক্তার চাইনাকে আসামী করে কোটচাঁদপুর মডেল থানায় এজাহার করেছেন। মামলার সুত্র ধরে অভিযুক্ত চায়নাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->