আজ - বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - ভোর ৫:১০

ঝিনাইদহে মটর সাইকেল ট্রাকের সংঘর্ষে প্রান গেলো বাইক চালক যুবকের।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার গয়েশপুর নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তন্ময় হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত তন্ময় মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের নওদা প্রামের এমদাদুল হকের ছেলে। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে মহেশপুর যাদবপুর সড়কের গয়েশপুর নামক স্থানে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, তন্ময় পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। তিনি কাজের উদ্দেশ্যে যাদবপুরে যাচ্ছিলেন। পথে গয়েশপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর ভাবে আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের তাকে ঢাকায় প্রেরণ তরে। ঢাকায় নেওয়ার পর রাত সাড়ে আটটার দিকে তার মুত্যু হয়। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনায় আহত যুবক ঢাকায় নেয়ার পর মারা গেছে বলে আমরা জানতে পেরেছি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->