আজ - রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ১০:২৩

ঢাকা হাতিরঝিল থেকে যশোর শার্শা উপজেলার সাবেক চেয়ারম্যান সোহরাব আটক।

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে যশোরের শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হাতিরঝিল এলাকায় অবস্থান করছেন।

পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহরাবের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->