আজ - শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৯:০৩

দিনাজপুরের ৫ উপজেলায় আজ উদযাপিত হচ্ছে ঈদ

সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় দিনাজপুরের পাঁচটি উপজেলায় আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সোমবার সকাল ৮টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ে পার্টি সেন্টারে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক মুসল্লি অংশ নেন।

ঈদের নামাজে ইমামতি করেন চিরিরবন্দর উপজেলার নাজিরা বাজার মাদ্রাসার ছাত্র হাফেজ মাওলানা মোখলেসুর রহমান।

ঈদ উদযাপন কমিটির সভাপতি মকবুল হোসেন জানান, এবার জেলার ১৩ থানায় প্রায় ৪৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি জামাতে দুই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেছেন। এবার দিনাজপুর সদরের নিউটাউন, ফুলতলা, কাচারির পেছনে ইসলামবাগ এলাকায় ঈদের জামাত হয়েছে। সৌদির সঙ্গে মিল রেখে প্রায় নয় হাজার পরিবার আগাম ঈদ উদযাপন করছেন।

একই সঙ্গে চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম এলাকা, কাহারোল উপজেলা জয়নন্দ গ্রাম ও তেরমাইল এলাকা, বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদ, জোতবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদ এবং বিরল উপজেলার বালান্দোর গ্রামে আগাম ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়।

উল্লেখ্য, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন মুসলমানদের একটি অংশ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->