আজ - রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৪:২৭

দুর্নীতিবাজ যেই হোক ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক : দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি আবারও সবাইকে সতর্ক করে দিতে চাই দুর্নীতিবাজ যে-ই হোক, যত শক্তিশালীই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না। 

আওয়ামী লীগের নেতৃত্বাধীন টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি একথা বলেন।প্রধানমন্ত্রী আরও বলেন, গত বছর সরকার গঠনের পর জাতির উদ্দেশে ভাষণে আমি দুর্নীতির সঙ্গে জড়িতদের শোধরানোর আহ্বান জানিয়েছিলাম। আমি সাধারণ মানুষের জন্য কাজ করি। মানুষের কল্যাণের জন্য আমি যে কোন পদক্ষেপ করতে দ্বিধা করবো না। 

তিনি বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। আমি আবারও সবাইকে সতর্ক করে দিতে চাই দুর্নীতিবাজ যে-ই হোক, যত শক্তিশালীই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না। 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->