আজ - শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১০:০৪

দেয়াড়ায় ফ্লাট সলিং কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আনিছুর রহমান

খানজাহান আলী 24/7 নিউজ ।। দেয়াড়ায় ফ্লাট সলিং নির্মান কাজের উদ্বোধন করেছেন চেয়ারম্যান আনিছুর রহমান।

গতকাল ১৫ ই জুন সকালে যশোর সদর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষেদের নুর ইসলামের বাড়ী হতে শাহীনের বাড়ী পর্যন্ত ফ্লাট সলিং নির্মান কাজের শুভ উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, দেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুনসুর আলী, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য গোলাম মোস্তফা, আওয়ামীলীগ নেতা রেজাউল ইসলাম, পঙ্কজ বিশ্বাস , যুবলীগ নেতা টিপু সুলতান দিপু, শহীদুল ইসলাম খোকন, বাবলুর রহমান, সেলিম হোসেন, ছাত্রলীগ নেতা মাহিন আরিফ সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, দেয়াড়া মডেল ইউনিয়নের সকল সেবা জনগণের দোর গোড়ায় পর্যন্ত পৌছে দেয়া হবে। এ এলাকার বাসিন্দাদের সামান্য বৃষ্টিতে এই রাস্তা দিয়ে যাতায়াত করা কষ্ট হতো। এই রাস্তাটি সলিং হলে অত্র অঞ্চলের মানুষের বর্ষা মৌসুমে আর দুর্ভোগ পোহাতে হবে না।

তিনি বলেন, ইউনিয়নে অনেকগুলো কাঁচা রাস্তায় ফ্লাট সলিংয়ের কাজ করা হচ্ছে। আমি এক এক করে দেয়াড়া মডেল ইউনিয়ন নিয়ে আমার লালিত সকল স্বপ্ন পূরণ করব।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->