আজ - শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৭:৫২

দেয়াড়ায় মাসব্যাপী জাতীয় শোক দিবসের ধারাবাহিক কর্মসূচি অব্যহত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দেয়াড়া ইউনিয়নে মাসব্যাপী বৃক্ষরোপন, খাদ্যসামগ্রী বিতরণ, ক্রীড়া – স্বাস্থ্য সামগ্রী বিতরণ ও গণভোজের ধারাবাহিক কর্মসুচির আয়োজন করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় দেয়াড়া ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মতলেব বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনসুর আলী, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, আওয়ামী লীগ নেতা আরমান আলী, ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রিপন হোসেন, ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাহাজ্জান আলী, ইউপি সদস্য মুনকীর হোসেন, ০৭ নং ওয়ার্ড ইউপি সদস্য আমিন উদ্দীন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ শাহীন হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান দিপু, সদর উপজেলা কৃষকলীগের সহ সভাপতি তাইজুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা মিঠু, যুবলীগ নেতা রেজাউল ইসলাম, মিলন হোসেন, বিল্লাল হোসেন, ইউসুফ আলী, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম মানিক, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, মেহেদী হাসান জাহিদ হাসান, তৌফিক হোসেন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->