আজ - বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ১:২৪

নাতির জন্য আইসক্রীম কিনতে যেয়ে সড়কে প্রান গেলো নানির।

যশোরের কোতোয়ালি মডেল থানাধীন বসুন্দিয়ায় ট্রাকের ধাক্কায় নূরজাহান বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বসুন্দিয়া ইউনিয়নের ঘুনি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূরজাহান বেগম ওই এলাকার মৃত সুমাইল মোল্লার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ঘুনি বাজার থেকে নাতির জন্য আইসক্রিম কিনে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন নূরজাহান বেগম। পথে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা দ্রুতগতির ট্রাক তাঁকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->