আজ - শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ১:৫৬

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কে জাগপা প্রার্থী অমিতের শুভেচ্ছা।

যশোর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন একই আসনের জাগপা প্রার্থী মোঃ নিজামুদ্দিন অমিত।
এক শুভেচ্ছা বার্তায় নিজামুদ্দিন অমিত বলেন- যশোর-৩ (সদর) আসন থেকে নির্বাচিত হয়ে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রতিমন্ত্রী যশোরবাসীর প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবেন এবং এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ ৮৭, যশোর-৩ (সদর) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ নিজামুদ্দিন অমিত। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->