আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৬:৫৪

বন্ধুদের সাথে টঙ্গী থেকে যশোরে ঘুরতে এসে গৃহবধূ ধ র্ষ নের শিকার থানায় অভিযোগ।

গাজীপুর থেকে প্রাইভেটকারে যশোরে আসার পথে ২৮ বছর বয়সী এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানা পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর বাড়ি নারায়ণগঞ্জে। তিনি গাজীপুরের এক পরিচিত ব্যক্তির সঙ্গে বোরকার ব্যবসা করতেন। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওই পরিচিত ব্যক্তি এবং অজ্ঞাত পরিচয়ের আরও দুইজনের সঙ্গে প্রাইভেটকারে করে যশোরে বেড়ানোর উদ্দেশ্যে গাজীপুর থেকে রওনা দেন। পথিমধ্যে অজ্ঞাত একটি স্থানে নিয়ে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে রোববার ভোর ৫টার দিকে তাকে যশোরে এনে রেখে অভিযুক্তরা চলে যায়।

কোতোয়ালি থানার ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, রোববার বিকেলে ভুক্তভোগী থানায় এসে অভিযোগ করেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->