আজ - সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৬:৩৬

বয়সের ভারে ন্যুব্জ তারপরেও করেন মাদকের ব্যবসা এবার ৬ শ পিস ইয়াবা সহ আটক মইনুল।

মাদকের মারাত্মক ছোবল থেকে রক্ষা করার অংশ হিসেবে পরিচালিত এক সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক প্রবীণ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের প্রত্যক্ষ দিক-নির্দেশনায় এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
ডিবি সূত্র জানায়, এসআই (নিরস্ত্র) ইমরান হোছাইনের নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল গত শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন পৌরসভার অন্তর্গত রেহাইচর গ্রামস্থ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর (মহানন্দা ব্রিজ) টোল ঘরের সামনের পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। সেখানে কৌশলগত অভিযান চালিয়ে মোঃ মাইনুল হক (৭৩) নামের ওই প্রবীণ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাঁর নিজ হেফাজতে থাকা বিশেষ কায়দায় রাখা ৬০০ (ছয়শত) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ মাইনুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর উত্তরপাড়া গ্রামের মৃত মঞ্জুর আলী মণ্ডলের ছেলে। বার্ধক্যের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা ও পাচারের সংগে জড়িত ছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

অভিযান শেষে আটক আসামির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে মাদকমুক্ত ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সাধারণ জনগণকে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য প্রদান করার আহ্বান জানানো হয়েছে। একই সংগে তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখার নিশ্চয়তা দিয়েছে পুলিশ প্রশাসন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->