আজ - শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ১১:৪৮

বসুন্দিয়ার জয়ান্তা গ্রামে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

হাসিবুল ইসলাম শান্ত : যশোর জেলার সদর উপজেলার ১৫ নং বসুন্দিয়া ইউনিয়নের জয়ান্তা পৃর্বপাড়া বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গনে মসজিদ কমিটির উদ্যোগে আজ শুক্রবার ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুল আহসান ববলু, সাধারণ সম্পাদক ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ। রিয়াজুল ইসলাম খান রাসেল, চেয়ারম্যান ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ। মাকিবুর রহমান,ইউপি সদস্য ০৬ নং ওয়ার্ড। জুলফিকার আলী, সাধারণ সম্পাদক ০৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ।

মাহফিলের প্রধান বক্তা হিসাবে কুরআন ও হাদীসের আলোকে মৃল্যবান বয়ান করেন বিশিষ্ট মুফাচ্ছিরে কুরআন,সুমিষ্টভাষী বক্তা হফেজ মওঃ মাহমুদুল হাসান, এম.ফিল গবেষক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। মাহফিলে দ্বিতীয় বক্তা হিসাবে কুরআন ও হাদীসের আলোকে বয়ান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মওলানা সিরাজুল ইসলাম,নরেন্দ্রপুরী। মাহফিলে সভাপতিত্ব করেন মওলানা মোঃ আব্দুল বারী, খতীব জয়ান্তা পূর্বপাড়া বয়তুল মামুর জামে মসজিদ। উক্ত মাহফিল পরিচালনা করেন হাফেজ মৌঃ শাহ আলম, প্রধান শিক্ষক জয়ান্তা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->