আজ - শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ১:২১

বসুন্দিয়ায় মৎস ব্যবসায়ী ও চেয়ারম্যানের যৌথ উদ্যোগে ২০০ পরিবারে শাহারুল ইসলামের খাদ্য সহায়তা।

মুনতাসির মামুন ।। সারাদেশে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সমাজের খেটে খাওয়া দিনমজুর ও হতদরিদ্র পরিবারের সদস্যরা খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। যশোরেও এর ব্যতিক্রম নয়।

বসুন্দিয়ামোড় মৎস ব্যবসায়ীদ ও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেলের যৌথ উদ্দ্যোগে এসকল হতদরিদ্র মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম।

আজ বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বসুন্দিয়া মোড়ে ২০০ টি পরিবারের মাঝে ৫ কেজি করে চাল, ১ কেজি করে চিনি, ১ কেজি ছোলা, ৫০০ গ্রাম করে তেল বিতরণ করেন তাঁরা।

প্রধান অতিথির বক্তব্যে শাহারুল ইসলাম বলেন, আমাদের উদ্দেশ্য হলো অসহায় মানুষ গুলোর দুর্দিনে তাদের পাশে থাকা। এই কার্যক্রমই আমাদের শেষ না, ধারাবাহিক ভাবে এই কার্যক্রম চলতে থাকবে।

শাহারুল ইসলাম আরও বলেন, আমি আশা করি সমাজের বিত্তবানেরা এই দুর্যোগের সময় অসহায় হতদরিদ্র পরিবার গুলোর পাশে দাঁড়াবেন।করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন অপ্রতিরোদ্ধ হয়ে উঠছে। বিশেষ করে এই রোগে বয়স্কদের ঝুঁকি বেশি তাই প্রত্যেক পরিবারকে সতর্ক থাকা সহ বিশেষ করে বয়স্কদের শিশুদের আদলে ঘরে রাখার পরামর্শ দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল , ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাবিবুল হাসান বাবলু, আওয়ামী লীগ নেতা কাওসার হোসেন প্রমুখ

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->