আজ - বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ১২:০৯

বাংলাদেশ বক্সিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য হলেন কাজী জামাল।

বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন যশোরের ক্রীড়া সংগঠক ও সমাজসেবক কাজী জামাল হোসেন। গত শনিবার (১৮ জুলাই) অ্যাডহক কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।

কাজী জামাল হোসেন ক্রীড়া অঙ্গনের পরিচিত মুখ। তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়, বিশিষ্ট সমাজসেবক ও যশোর উপশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ কাজী আব্দুল খালেকের সন্তান।

তার এই অর্জনে যশোরের ক্রীড়াঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বে দেশের বক্সিংয়ের উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে খেলাটির প্রসারে নতুন গতি আসবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->