আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১:০৫

ভাঙ্গায় এম্বুলেন্স ট্রাক মুখোমুখি সংঘ র্ষে যশোরের একই পরিবারের ৩ জন নিহত।

অ্যাম্বুলেন্স-ট্রাক মুখোমুখি সংঘর্ষে মণিরামপুরের একই পরিবারের তিনজন নিহত

যশোর থেকে ঢাকায় নেওয়ার পথে ভাঙ্গায় মর্মান্তিক দুর্ঘটনা, রাজগঞ্জজুড়ে শোক

যশোর থেকে অ্যাম্বুলেন্সযোগে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মণিরামপুরের একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শনিবার (সকাল সাড়ে ৭টা) ফরিদপুরের ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় একটি ট্রাক ও রোগীবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান ভাই, বোন ও ভগ্নিপতি।

নিহতরা হলেন—মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের রাজগঞ্জ বাজার এলাকার রহমতউল্লাহর ছেলে সাকিবুর রহমান নিশান (২৩), তার বোন নীলা খাতুন (২৫) এবং নীলার স্বামী মিজানুর রহমান (৩৫)। মিজানুর রহমান কেশবপুর উপজেলার ভাল্লুকঘর এলাকার বাসিন্দা ও একটি বেসরকারি ঋণদান সংস্থার শাখা ব্যবস্থাপক ছিলেন। নিশান রাজগঞ্জ বাজারের একটি কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক এবং নীলা গৃহিণী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান ব্রেন স্ট্রোক করে এক মাস ধরে যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে শনিবার সকালে স্ত্রী নীলা ও শ্যালক নিশান তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে ভাঙ্গায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।

নিহত নীলা-মিজানুর দম্পতির ৬ ও ৪ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। অন্যদিকে নিশানের সংসারে রয়েছেন কয়েক মাস আগে বিয়ে করা নববধূ। দুর্ঘটনার খবরে রাজগঞ্জ বাজারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, স্বজনরা ঘটনাস্থলে পৌঁছালে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এদিকে মণিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, নিহতদের পরিবার আইনি সহায়তা চাইলে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->