আজ - শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ৪:১৪

যশোর আরবপুর থেকে নারী মাদক ব্যবসায়ী বিউটি আটক।

যশোরের মন্ডলগাতীর চিহ্নিত গাঁজা ব্যবসায়ী আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযানের সময় আব্দুর রহমানকে পাওয়া যায়নি। পরে তার স্ত্রী বিউটির কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে বিউটিকে আটক করে কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।

এসআই ওহিদুজ্জামান জানান, বিউটির কাছ থেকে চার পুঁড়িয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, মন্ডলগাতীর এরা চিহ্নিত গাঁজা ব্যবসায়ী। তবে উদ্ধারকৃত মাদকের পরিমাণ কম হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার সাজা দেওয়া হতে পারে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->