আজ - সোমবার, ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৪:১৯

যশোর উপশহর ইউনিয়ন চেয়ারম্যানকে ৫ দিনের কারাদন্ড।

আদেশ অমান্য করায় তদন্তকারী কর্মকর্তা যশোর উপশহর ইউনিয়নের চেয়ারম্যানকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে একটি আদালত। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এক আদেশে এ কারাদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্ত ৫ নম্বর উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বিচারক।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ১১ জুলাই যশোর উপশহরের ৭ নম্বর সেক্টরের মৃত রুহুল আমিনের ছেলে রবিউল আমিন বাদী হয়ে সদর আমলি আদালতে প্রতারণার অভিযোগে একটি মামলা করেন। এ মামলায় আসামি করা হয়েছিল ঝিনাইদহ কালীগঞ্জের কাষ্টভাঙ্গা গ্রামের আব্দুল মালেক ও তার স্ত্রী লিলি বেগম এবং মেয়ে রিনা বেগমকে। আদালতের তৎকালীন বিচারক অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছিলেন যশোর ৫ নম্বর উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে।

এ মামলার ১৪ ধার্য তারিখ পার হওয়ার পর ২০২৩ সালের ৯ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা চেয়ারম্যানকে ২০২৪ সালের ৩ মার্চ আদালতে হাজির হয়ে প্রতিবেদন জমা না দেয়ার কারণ ব্যাখ্যা দেয়ার আদেশ দিয়েছিলেন বিচারক। ১১ মার্চ ধার্য দিনে তদন্ত কর্মকর্তা চেয়ারম্যান আদালতে হাজির হননি। বারবার সুযোগ দেয়া সত্ত্বেও তদন্তকারী কর্মকর্তা চেয়ারম্যান আদালতে সময়ের প্রার্থনা বা হাজির হয়ে প্রতিবেদন জমা না দেয়ার কারণ ব্যাখ্যা করেনি। ফলে আদালতে আদেশ অমান্য করায় বিচারক তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই সাথে মামলার তদন্তভার দেয়া হয়েছে ডিবি পুলিশ যশোরকে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->