আজ - বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ২:৫৪

যশোর উপশহর ক্যাম্প পুলিশের অভিযানে মাদক মামলার পলাতক আসামী আটক।

যশোর শহরতলীর বিরামপুর এলাকার বাসিন্দা ও মাদক মামলার পলাতক আসামি সবুজ অধিকারী সঞ্জীত (৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার উপশহর পুলিশ ক্যাম্পের একটি দল বিরামপুর কালীতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) অলক কুমার দে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সঞ্জীত পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। গ্রেপ্তার সঞ্জীত বিরামপুর পশ্চিমপাড়া এলাকার মৃত নিরঞ্জন অধিকারীর ছেলে।

পুলিশ জানিয়েছে, সঞ্জীতের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। এছাড়া একটি মাদক মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরোয়ানা জারির পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার সহ বিভিন্ন  অভিযোগ তার বিরুদ্ধে । সাম্প্রতি কয়েকবছর এলাকায় ত্রাশের রাজত্ব কায়েম করেছে  ভয়ে সাধারন মানুস তার বিরুদ্ধে কথা বলতে সাহস পাইনি তবে সনজিতের ঘনিষ্ঠ আরেক সহযোগী নদীর পাড় এলাকার রানা এলাকায় এখন ও প্রকাশ্য চলাফেরা করছে তাকেউ আইনের আউতায় আনার দাবি জানিয়েছেন।

উপশহর পুলিশ ক্যাম্পের কর্মকর্তারা জানান, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->