আজ - শনিবার, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৪:৪৬

যশোর কোতোয়ালি থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র সহ ৩ কিশোর আটক।

যশোর শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী অনিক গ্রুপের তিন সদস্যকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন— শংকরপুর মেডিকেল কলেজপাড়া এলাকার আরাফাত ইসলাম রাজিব ওরফে অন্তর (২০), বটতলা এলাকার ইমন হোসেন (১৯) এবং খোলাভাঙা সার গোডাউন এলাকার শাহনাম সিদ্দিকী লাবিব (২০)।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুম খান জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রেলস্টেশন এলাকা থেকে অন্তরকে আটক করা হয়। তিনি শংকরপুর এলাকায় জনৈক ওয়াদুদ মিয়ার বাড়িতে সংঘটিত একটি লুটপাট ও চাঁদাবাজি মামলার প্রধান আসামি। ওই ঘটনায় জিসান নামে আরও একজনকে আগেই আটক করা হয়েছিল।

অন্যদিকে, একই রাতে শংকরপুর বিদ্যুৎ অফিসের পেছনের সড়কে অভিযান চালিয়ে ইমন ও লাবিবকে আটক করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেওয়া উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান খান জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রুপের প্রধান অনিকসহ কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার এবং তাদের ফেলে যাওয়া দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, অস্ত্র উদ্ধারের ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে আলাদা একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক অনিকসহ অন্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->