আজ - সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১১:৩৮

যশোরে বন্ধুর স্ত্রীর সাথে পরকিয়া বন্ধু হাতে সেই বন্ধু আহত।

যশোরে পরকীয়া সম্পর্কের জেরে নাদিম মাহমুদ (৩০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নাদিম মাহমুদ শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার সাকি শিকদারের ছেলে। শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে যশোর মেডিকেল কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে।

আহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাদিমের সঙ্গে তার বন্ধু শামিমের (৩২) স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে— এমন অভিযোগে ক্ষুব্ধ ছিলেন শামিম। এরই জেরে গত রাতে শামিম মোবাইল ফোনে কল করে নাদিমকে যশোর মেডিকেল কলেজের সামনে ডেকে নেন। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাকে ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে যান শামিম।

পরে মেডিকেল কলেজে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি টের পেয়ে নাদিমের পরিবারকে খবর দেন। স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শামিম পলাতক রয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->