আজ - সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৮:৩৪

যশোর ক্যান্টমেন্টের মেইন গেটের সামনে সড়কে গেলো স্বামী স্ত্রীর প্রান।

যশোর ক্যান্টনমেন্টের মেইন গেটের সামনে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত সেই দম্পতির দুজনই মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী সাবিরা খাতুনের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তাঁর স্বামী রশিদ। নিহতরা হলেন—যশোরের চৌগাছা উপজেলার মডেলপাড়া গ্রামের ইসমাইলের ছেলে রশিদ এবং তাঁর স্ত্রী সাবিরা খাতুন।

স্থানীয় সূত্রে জানা যায়, রশিদ তার স্ত্রী সাবিরা খাতুনকে সঙ্গে নিয়ে  নবনির্মিত বাড়ির বিভিন্ন মালামাল কিনতে যশোরে এসেছিলেন।  রোববার বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছায় ফেরার পথে যশোর ক্যান্টনমেন্টের মেইন গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রশিদ ও সাবিরা খাতুন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবিরা খাতুনের মৃত্যু হয়। অন্যদিকে রশিদের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়। একই দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যুতে তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->