আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১২:১৮

যশোর গভীর রাতে রামনগর বলাডাঙ্গা বাজারে গনপিটুনিতে চোর নিহত।

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর (বলাডাঙ্গা) বাজারে গণপিটুনিতে শামিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত শামিম বলাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম ছবদুল।

পুলিশ জানায়, বৃহস্পতিবার আনুমানিক রাত ২টার দিকে শামিম শ্রীকান্তনগর বাজারে আরাফাত হোসেনের বিকাশের দোকানের সামনে গিয়ে দোকানের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে।এ সময় দোকানদার ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে সিসিটিভি ক্যামেরায় দোকানের ভেতরে একজন মানুষ দেখতে পান। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়। স্থানীয়রা শামিমকে আটক করে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের সাথে কথা বলছে। প্রকৃত কারণ উৎঘাটনের চেষ্টা চালাচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->