আজ - শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সন্ধ্যা ৭:৩৮

যশোর চুড়ামনকাঠি স্বর্ন ব্যবসায়ীরকে কুপিয়ে টাকা ও সোনা ছিনতায়।

যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামে রাতে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে আমবটতলা বাজার থেকে নিজের স্বর্ণের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ী আশরাফুল ইসলামকে (৩৩) কুপিয়ে নগদ ৩০ হাজার টাকা ও ৪ আনা স্বর্ণ লুট করেছে ডাকাতরা।

আহত আশরাফুল ইসলাম গোবিলা গ্রামের আয়নাল হোসেনের ছেলে। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাজার থেকে বাড়ি ফেরার পথে সাজিয়ালী পাকা রাস্তার মাথায় অজ্ঞাত তিনজন ডাকাত আশরাফুলের গতিরোধ করে। তারা তাকে বাম হাতে কুপিয়ে গুরুতর আহত করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ও সোনা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এলাকাবাসী দ্রুত আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ডাকাতদের আটকে অভিযান চলছে। আমরা অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছি এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->