আজ - সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১১:০৭

যশোর চুড়ামনকাঠিতে জ বা ই করে শ্বাশুড়িকে হত্যা চেস্টা,জামাই অমিত আটক

স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে বাধা দেয়ায় শাশুড়িকে ছুরিকাঘাতের ঘটনায় জামাই অমিতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ঘটনার পর পুলিশ তাকে আটক করে। অমিত রাজশাহীর চারঘাট উপজেলার বরকতপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, যশোর সদরে চুড়ামনকাটি ব্র্যাক অফিসের সামনের বাসিন্দা সাইদুল ইসলামের মেয়ে প্রেমে পড়ে পালিয়ে অমিতকে বিয়ে করে। তিনমাস আগে মেয়েকে রাজশাহী থেকে বুঝিয়ে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে আসে। অমিতের বাড়ি আর যেতে দেয়নি স্বজনেরা। অমিত তার স্ত্রীকে নিতে চুড়ামনকাটি তার শ্বশুর বাড়ি আসে। অমিতের শাশুড়ি তার মেয়েকে দিতে রাজি হয় না। এই নিয়ে জমাইয়ের সাথে শাশুড়ি রাবেয়া খাতুনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে অমিত একটি চাকু দিয়ে তার শাশুড়ি রাবেয়ার গলায় আঘাত করে। আহত রাবেয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং অমিতকে ধরে ফেলে। গুরুতর আহত রাবেয়াকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করে এবং জামাই অমিতকে পুলিশে সোপর্দ করে স্বজনেরা। এ ঘটনায় রাবেয়ার স্বজনেরা জামাই অমিতকে আসামি করে হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা করেছেন। আটক অমিতকে থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->