আজ - শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৪:০১

যশোর জেনারেল হসপিটালে দিনে দুপুরে ইজিবাইক চুরি।

বুধবার বেলা ১২টা ২৩ মিনিট। যশোর জেনারেল হাসপাতালের ভেতরের প্রশাসনিক ভবনের সামনে একটি ইজিবাইক রেখে রোগী আনতে উপরে যান চালক । এ সময় ইজিবাইকটির দিকে নজর রাখতে থাকেন কয়েকজন যুবক। প্রথমে একজন এসে পরিস্থিতি দেখে যায়। এরপর সেখানে আরও দুই যুবক এসে আশপাশে অবস্থান নেয়। কিছু সময় পর তাদেরই একজন ইজিবাইকটি নিজের মনে করে চালিয়ে নিয়ে চলে যায়। এদিকে চালক ১ টা ৫ মিনিটে  ফিরে এসে দেখেন, তার ভাড়া করা ইজিবাইকটি আর সেখানে নেই। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েন যশোর সদর উপজেলার বিরামপুর কালীতলা গ্রামের ইজিবাইক চালক রাসেল। পরে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, চোরচক্রের সদস্যরা নিমিষেই তার উপার্জনের একমাত্র অবলম্বন ইজিবাইকটি নিয়ে চলে গেছে। দিনের বেলায় প্রকাশ্যে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হাসপাতাল এলাকায় আসা-যাওয়া করা রোগী ও স্বজনরা।

তবে অবাক করা বিষয় হলো, শহরের মধ্যেই প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও এ বিষয়ে কিছুই জানেন না কোতোয়ালি থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ ফারুক আহমেদ। তিনি বলেন, এমন কোনো অভিযোগ আমার জানা নেই। এছাড়া এমন কোনো ঘটনা ঘটেছে বলেও আমার কাছে তথ্য নেই।

এদিকে ভুক্তভোগী রাসেল জানান, তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন। ইজিবাইক চালিয়েই তার সংসার চলতো। ইজিবাইকটি হারিয়ে পরিবার নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। তিনি থানায় অভিযোগ দিয়েছেন । তবে এখনো কোনো প্রতিকার পাননি। সদ্য নিয়োগপ্রাপ্ত ওসি মাসুম খানের সহযোগিতা কামনা করেছেন তিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->